
শেষ সময় ডেস্ক :
উৎসব মুখর পরিবেশে মুন্সিগঞ্জ শ্রীনগরে আড়িয়াল বিলের জমি সহ উপজেলার বিভিন্ন জমিতে চাষীরা বোরো ধানের চারা রোপনের প্রস্তুতি হিসেবে জমি চাষ, জমির আগাছা পরিচ্ছন্ন করছেন।
সফল স্বাবলম্বী কৃষক আব্দুল খলিল এ প্রতিনিধিকে জানান, আল্লাহর অশেষ রহমতে এ বছর ২০২৫ সালে আবহাওয়া ধানের জমির অনুকূলে থাকায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছিল। এ বছর তিনি তার জমিতে আশানুরূপের চেয়েও বেশি ধান পেয়েছেন।
তিনি জানান, বোরো ধানের চারা রোপনের প্রস্তুতি হিসাবে বোরো ধানের জমি চাষ দেয়া সহ আগাছা উত্তোলন জমি পরিচর্যার কাজ দ্রুত গতিতে চলছে এরপর বীজ তলা হতে ধানের চারা উত্তোলন করে বোরো ধানের জমিতে রোপন করাহবে। যে সব জমিতে বর্ষাও বৃষ্টির পানি রয়েছে। সে সব জমির পানিকে বলা হয় কাল পানি।
এ পানিতে ধানের চারা রোপন করলে একদিকে যেমন সেচ নিষ্কাশনের মাধ্যমে বাড়তি পানি প্রয়োজন হয় না। এতে কৃষকের সেচ নিষ্কাশনের খরচ বেঁচে যায় অপরদিকে এ পানিতে চারা রোপন করলে বোরো ধানের ফলন ভালো হয় এবং আগাম ধানের ফলন ঘরে তোলা যায়। তাই তিনি অগ্রহায়ণের শেষ সপ্তাহে বোরো ধানের জমিতে যারা রোপন করে থাকেন। এবং বৈশাখ মাসের শুরুতে ফলন ঘরে তোলা যায়।
বৈশাখের প্রথম দিকে ফলন ঘরে তুলতে পারলে ঝড় বৃষ্টির হাত হতে ও রক্ষা পাওয়া যায়। তাই তিনি সহ অনেক কৃষক জমি চাষ ও পরিচর্যা কাজ নিয়েকৃষক ব্যস্ত।
অপরদিকে সফল কৃষক আব্দুল গফুর জানান, পৌষ মাসের মধ্যভাগে বোরো ধানের জমিতে ধানের চারা রোপন করলে ধানের শিশ বের হওয়ার সময় কুয়াশার পরিমাণ কম থাকায় ধানের ফলন ভালো হয়।
তাই তিনি প্রতিবছর একটু দেরি করে ধানের চারা রোপন করে ফলন ভালো পেয়েছেন। যদিও এ সময় ঝড় বৃষ্টির ঝুঁকি থাকে।
Leave a Reply