1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

যুব সমাজই পরিবর্তনের হাতিয়ার : এবার জামায়াতে ইসলামী ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ – মতিউর রহমান আকন্দ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে
যুব সমাজই পরিবর্তনের হাতিয়ার
কালিগঞ্জে যুব সমাবেশে বক্তব্য রাখছেন মতিউর রহমান আকন্দ

শেষ খবর ডেস্ক:

কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর-৫’ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২৮ নভেম্বর)  কালিগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি তাজুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ, প্রধান বক্তা ছিলেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা। উন্নয়নের রূপকল্প পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর গাজীপুর -৫ এর সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো: খায়রুল হাসান।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, গাজীপুর বার সভাপতি এ্যাড. মোহাম্মাদ সামছুল হক ভূঁইয়া, নরসিংদী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন, গাজীপুর জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, ছাত্রশিবির মহানহমগর সভাপতি রেজাউল ইসলাম, জেলা সভাপতি ইয়াসিন আরাফাত, ঢাকা কলেজ ছাত্রশিবির সভাপতি মোস্তাকিম আহমেদ, পূবাইল থানা আমীর আশরাফ আলী কাজল, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী খায়রুল হাসানকে নিয়ে বলেন, তিনি যুব নেতা, তিনি জননেতা। তিনি রূপকল্প পেশ করেছেন। আগামীতে ইনশাআল্লাহ জামায়াত ক্ষমতায় যাবে। যুব সমাজ হলো পরিবর্তনের হাতিয়ার। অতীতে ডাকসু, জাকসু যাদের নিয়ন্ত্রণে ছিল তারাই ক্ষমতায় গিয়েছিল। এবার দেশের ৪টি বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। সুতরাং আগামীর বাংলাদেশ হতে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। গাজীপুর-৫ হবে খায়রুল হাসানের ইনশাআল্লাহ।

রূপকল্প পেশকালে গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী মো. খায়রুল হাসান বলেন, আমি যদি নির্বাচিত হই তবে সকল দক্ষ, যোগ্য, সৎ ব্যক্তিদের নিয়ে আমরা দলমত নির্বিশেষে সকল কিছু পরিচালনা করবো, সমাজের সকলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হবে ইনশাআল্লাহ। সুখে-দু:খে আপনারা আমাকে পাশে পাবেন ইনশাআল্লাহ। সমাজের সকল শ্রেণি-পেশার সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করাই আমার অগ্রাধিকার থাকবে ইনশাআল্লাহ।

সকাল ৮টা থেকে শুরু হওয়া যুব সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। যুব সমাবেশে প্রায় ৫ সহস্রাধিক তরুণ যুবক অংশগ্রহণ করেন এবং সকলের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সমাবেশকে ঘিরে রাস্তায় ব্যানায়, ফেস্টুন, অর্ভ্যর্থনা তোরণ লক্ষ্য করা গেছে।

 

###

সি/ই/ত-২৮-১১

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ২রা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, রাত ৯:২৪

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost