1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৬৫ বার দেখা হয়েছে
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ

শেষখবর ডেস্ক : মার্কিন ফার্স্ট লেডি Melania Trump-এর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত “Fostering the Future Together: Global Coalition Summit” শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়েছেন বাংলাদেশের ডা. জুবাইদা রহমান।

দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনটি ২৪ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তরে উদ্বোধন করেন মেলানিয়া ট্রাম্প। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের পত্নী, নীতিনির্ধারক ও প্রযুক্তি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য ছিল শিশুদের শিক্ষা, প্রযুক্তি ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন ডা. জুবাইদা রহমান। তিনি শিশুদের উন্নয়নকে জাতির ভবিষ্যতের ভিত্তি উল্লেখ করে শিক্ষা, প্রযুক্তি ও স্বাস্থ্যসেবাকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “আজকের শিশুদের জন্য আমরা যে শিক্ষা, মূল্যবোধ ও সুযোগ নিশ্চিত করবো, সেটিই আগামী দিনের জাতিকে গড়ে তুলবে।”

ডা. জুবাইদা রহমান তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষা ব্যবস্থার বৈষম্য কমাতে প্রযুক্তি বিশেষ করে এড-টেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি উন্নত দেশগুলোর সহযোগিতার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে শিশুদের জন্য আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে কাজ চলছে।

সম্মেলনে ৪০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং শিক্ষা প্রযুক্তি, ডিজিটাল নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও শিশুদের দক্ষতা উন্নয়ন নিয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

ডা. জুবাইদা রহমান মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্ম বিশ্বের দেশগুলোকে শিশুদের কল্যাণে একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি করে।

উল্লেখ্য, এই সম্মেলনের দ্বিতীয় দিনের কার্যক্রম হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

###

সিইত-২৫-০৩

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ২রা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, সন্ধ্যা ৬:৩৮

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost