1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৫৯ বার দেখা হয়েছে
গাজীপুরে মহানগর জামায়াতের স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

শেষখবর ডেস্ক : স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) মহানগর জামায়াত অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী আবু সাঈদ মুহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তর এর সহকারী পরিচালক খলিলুর রহমান মাদানী।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. জাহাঙ্গীর আলম, মহানগর জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ হোসেন আলী, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে এ দেশের লক্ষ শহীদের ত্যাগ ও রক্তের অবদান চিরস্মরণীয়। তারা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও এখনো দেশের সর্বস্তরে সুশাসন, ন্যায়বিচার ও সমঅধিকার প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়ে গেছে। তারা দেশপ্রেম, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধের আলোকে একটি আদর্শ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো এবং শহীদদের আত্মত্যাগের চেতনা হৃদয়ে ধারণ করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান বক্তারা।

সভা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

###

সিইত-২৫-০৩

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১লা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, দুপুর ২:৩২

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost