1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

জননিরাপত্তা ও সেবার অঙ্গীকার নিয়ে রাঙ্গামাটিতে যোগদান নতুন পুলিশ সুপারের

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার দেখা হয়েছে
জননিরাপত্তা ও সেবার অঙ্গীকার নিয়ে রাঙ্গামাটিতে যোগদান নতুন পুলিশ সুপারের

শেষ সময় ডেস্ক :

রাঙ্গামাটি, ৩০ নভেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

সকালেই তিনি রাঙ্গামাটি পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে রাঙ্গামাটি জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

দায়িত্বভার গ্রহণের পর পুলিশ সুপার মহোদয় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন ইউনিট ইনচার্জদের সঙ্গে পরিচয় বিনিময় করেন। পরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সকল সার্কেল কর্মকর্তা ও ইউনিট প্রধানদের বক্তব্য শ্রবণ করেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, নবাগত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ২৫তম বিসিএস ব্যাচের একজন মেধাবী কর্মকর্তা। তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলার ৪৮তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। এর আগে তিনি চাঁদপুর জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম অ্যান্ড অপস); জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল; জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার, বরকল সার্কেল; জনাব মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল; জনাব মোঃ নুরুল আমীন, সহকারী পুলিশ সুপার, রাজস্থলী সার্কেল; জনাব মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ); সকল থানার অফিসার ইনচার্জ, ইউনিট ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।

এ সময় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, পিপিএম দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সকল কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে সমন্বয় সাধন করে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য কার্যক্রম পরিচালনা করব। জননিরাপত্তা, সদিচ্ছা এবং পেশাদারিত্ব আমাদের প্রথম অগ্রাধিকার হবে।

তিনি আরও যোগ করেন, আমাদের কাজের মূল লক্ষ্য হবে জনগণ যেন পুলিশকে তাদের বন্ধু ও সহায়ক হিসেবে দেখেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ২রা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, রাত ৯:২৭

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost