1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৪৩ বার দেখা হয়েছে

শেষখবর ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত উচ্চশিক্ষা মূল্যায়নকারী সংস্থা Quacquarelli Symonds (QS) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এর কৃষি ও বনায়ন ক্যাটাগরিতে প্রথমবারের মতো স্থান করে নিয়েছে Gazipur Agricultural University (গাকৃবি)। এ তালিকায় বিশ্ববিদ্যালয়টি বিশ্বে ৪০১-৪৭৫ তম অবস্থান অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

গত ২৫ মার্চ ২০২৬ তারিখে কিউএস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ র‍্যাঙ্কিং প্রকাশ করে। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অবস্থান ছিল বিশ্বে ১০৭১-১০৮০-এর মধ্যে। মাত্র এক বছরের ব্যবধানে এ অগ্রগতি বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক উন্নয়ন ও গবেষণায় অগ্রগতিরই প্রতিফলন।

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতায় কৃষি ও বনায়ন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে Wageningen University and Research এবং দ্বিতীয় স্থানে রয়েছে University of California।

কিউএসের এ র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ১০০টি উচ্চশিক্ষা ব্যবস্থার অধীনে ১,৯০০টিরও বেশি প্রতিষ্ঠানের ২১ হাজারের বেশি একাডেমিক প্রোগ্রামকে ৫৫টি বিষয় ও পাঁচটি ফ্যাকাল্টির ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে।

এর আগে প্রকাশিত কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবি দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই সঙ্গে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অধিকার করে।

আন্তর্জাতিক স্বীকৃতির ধারাবাহিকতায় টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এও গাকৃবি দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া টিএইচই সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান দখল করে। টিএইচই ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপও গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে রয়েছে।

অন্যদিকে, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৫-এ ‘গ্লোবাল টপ ইনোভেটিভ ইউনিভার্সিটিজ’ ক্যাটাগরিতে গাকৃবি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে। একই তালিকায় প্রযুক্তি ও উদ্ভাবনে বিশ্বের শীর্ষ ১০০ প্রতিষ্ঠানের মধ্যে গাকৃবির অবস্থান ৭৭তম এবং বৈশ্বিক শীর্ষ ৪০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৩৩১তম স্থান লাভ করে, যা জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য Professor Dr. GKM Mostafizur Rahman এ অর্জনকে বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল উল্লেখ করে বলেন, “এটি শুধু র‍্যাঙ্কিং উন্নয়ন নয়, বরং দেশের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন।”

তিনি আরও জানান, গাকৃবিকে বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যেতে গবেষণা পরিবেশ উন্নয়ন, আধুনিক পাঠক্রম প্রণয়ন এবং বৈশ্বিক সহযোগিতা সম্প্রসারণে কাজ অব্যাহত থাকবে।

###

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১লা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, দুপুর ২:২৫

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost