1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

গাজীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার দেখা হয়েছে

শেষখবর ডেস্ক : গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর আমীর অধ্যাপক মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আ স ম ফারুকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন, গাজীপুর জেলা আমীর ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী ও মহানগর নায়েবে আমীর মো: খায়রুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেফাউল হক, গাজীপুর-৪ আসনের এমপি প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, নরসিংদী-২ আসনের এমপি প্রার্থী সারোয়ার তুষার, গাজীপুর-১ আসনের প্রার্থী মো: শাহ আলম বখশী, গাজীপুর ২ আসনের এমপি প্রার্থী এ্যাড. আলী নাসের খান, গাজীপুর ৩ আসনের মাওলানা এহসানুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গাজীপুর হারতে জানে না, ইনশাআল্লাহ আগামীতেও জিতবে। আমরা দেখেছি উন্নয়ন করতে গিয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করা হয়েছে, সিমেন্টের বদলে বালি ব্যবহার করা হয়েছে। অনেকে দেশ ছাড়তে গিয়ে কলা পাতায়ও থাকতে হয়েছে। তারা দফায় দফায় লাঞ্ছিত হয়েছে।

তিনি আরো বলেন, শিল্প যেখানে থাকবে পরিকল্পনা, শৃঙ্খলা সেখানেও বেশি পরিমানে থাকবে। এই শিল্প এলাকাকে শিল্পের মতই সাজানো হবে ইনশাআল্লাহ। বেশির ভাগ শ্রমিকদের সম্মান দেয়া হয় না, বিশেষ করে নারী শ্রমিকরা বৈষম্যের শিকার হয় বেশি। নারীরা চাকরিতেও থাকবেন আবার পরিবারেও থাকবেন ইনশাআল্লাহ। কর্মজীবী নারীদের সন্তানের জন্য ডে কেয়ার থাকবে।

নারীদেরকে কাজের সাথে সম্মানের সাথে রাখাই আমাদের উদ্দেশ্য। সমাজে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তখন প্রত্যেকেই ন্যায্য অধিকার পাবে। যার যেটা ন্যায্য পাওনা তাকে সেটা বুঝিয়ে দেয়া হবে।

আমরা কাজ করে বাঁচতে চাই। প্রত্যেকটি হাতকে আমরা দেশ গড়ার হাতে পরিণত করবো ইনশাআল্লাহ। আমরা দেশকে সামনের দিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারো কারো মত চিঙ্গড়ি মাছের মত পিছনের দিকে নিয়ে যাবার চিন্তাও করা হবে না। তুমি যদি তোমার মাকে সম্মান করতে শিখো, তাহলে কোন নারীর দিকে হাত বাড়ানোর মত দু:সাহস করার কথা চিন্তাও করবে না। আর যদি হাত বাড়াও, মায়ের সন্তানেরা আগুনের মত জ্বলে উঠবে। আল্লাহ ছাড়া কাউকে পাত্তা দেয়ার মত সময় আমার নেই।

দেশ গড়ার জন্য টাকা আমাদের আছে তো! তবে তা দেশের বাহিরে আছে। আমরা আঠারো কোটি মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আমরা কাজ করবো। দেশপ্রেম আর যোগ্যতার ভিত্তিতে আগামীতে সবার কাজের কাজের ব্যবস্থা হবে। ঋণ খেলাপীদের বগলের নীচে রেখে উন্নয়নের স্বপ্ন বাস্তবতার মুখ দেখবে না।

গাজীপুর জেলা ও মহানগরীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় পুরুষদের পাশাপাশি মহিলাসহ প্রায় লক্ষাধিক লোকের সমাগম হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ৩রা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, দুপুর ২:১০

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost