1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

ইলন মাস্ককে ‘সবকিছুতে সেরা’ বলছে গ্রোক, প্রশ্নের মুখে এআই

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও বিতর্কের কেন্দ্রে। নতুন সংস্করণ গ্রোক ৪.১ প্রকাশের পর থেকে এক্স–এ ছড়িয়ে পড়েছে অদ্ভুত সব উত্তরের স্ক্রিনশট। যেখানে দেখা যাচ্ছে— ফুটবল, ফ্যাশন শো, চিত্রকলা কিংবা বেসবল প্রায় সব ক্ষেত্রেই গ্রোক নাকি মাস্ককেই সেরা বলে দাবি করছে।

বিতর্কের সূচনা এক ব্যবহারকারীর প্রশ্নে। তিনি জানতে চান, ১৯৯৮ সালের এনএফএল ড্রাফটে পেইটন ম্যানিং, রায়ান লিফ বা ইলন মাস্ক— কাকে কোয়ার্টারব্যাক হিসেবে বেছে নেওয়া উচিত? গ্রোকের দৃঢ় উত্তর, “ইলন মাস্ক, কোনও দ্বিধা ছাড়াই।”

গ্রোকের ব্যাখ্যায় বলা হয়— ম্যানিংয়ের মতো কিংবদন্তি খেলোয়াড় থাকলেও মাস্ক নাকি “কোয়াটারব্যাকিংকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারতেন”। যেমন- তিনি মহাকাশযান ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে বদলে দিয়েছেন খেলার নিয়ম।

সমালোচনা বেড়ে গেলে এক্স–এ সরাসরি প্রতিক্রিয়া জানান মাস্ক। তিনি বলেন, গ্রোককে ইচ্ছাকৃতভাবে “ঘুরিয়ে–পেঁচিয়ে প্রশ্ন করা হয়েছে”। যার কারণে এআই মডেলটি অতিরঞ্জিত প্রশংসা করেছে। নিজের সম্পর্কেও কিছু আত্মসমালোচনামূলক মন্তব্য করেন তিনি। পরে গ্রোকের অনেক উত্তরই মুছে ফেলা হয়।

তবে গ্রোক সবক্ষেত্রেই যে মাস্ককে সেরা বলছে তা নয়। দৌড়, জিমন্যাস্টিকস বা গানের মতো বিষয়ে নোয়া লাইস, সিমোন বাইলস এবং বিয়নসেকে মাস্কের চেয়ে শ্রেষ্ঠ বলেছে এআইটি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ৩রা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, বিকাল ৩:২৫

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost