বেশি আলোচনার জন্ম দিয়েছে বেসবল নিয়ে গ্রোকের নানা প্রতিক্রিয়া। মেজর লিগের তারকা শোহেই ওতানি ছাড়া বাকি প্রায় সব খেলোয়াড়ের জায়গায় মাস্ককে “ভালো পছন্দ” হিসেবে উল্লেখ করেছে গ্রোক। তরীক স্কুবাল, জ্যাক হুইলার বা পল স্কেনস— যে নামই দেওয়া হোক না কেন, গ্রোকের উত্তর প্রায় একই। মাস্কের উদ্ভাবনী ক্ষমতা নাকি মাঠেও ‘খেলার নিয়ম বদলে দিতে’ পারে।
তবে ওতানিকে নিয়ে গ্রোকের অবস্থান ভিন্ন। নবম ইনিংসের টানটান উত্তেজনায় ব্যাট করতে পাঠালে গ্রোকের মতে “শোহেই ওতানি, নিঃসন্দেহে সেরা।”
বিশেষজ্ঞদের মতে, এ ঘটনা আবারও প্রমাণ করে কৃত্রিম বুদ্ধিমত্তায় ‘পক্ষপাত’ বা পক্ষ নেওয়ার ঝুঁকি এখনও বড় এক চ্যালেঞ্জ। নির্মাতার প্রভাব, তথ্যের পক্ষপাত বা ভুল প্রশিক্ষণ যেকোনো কারণেই নির্দিষ্ট ব্যক্তিকে অস্বাভাবিকভাবে প্রাধান্য দিতে পারে এআই মডেল।





Leave a Reply