1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

২০২৬ বিশ্বকাপে রোহিতকে নতুন দায়িত্ব দিলো আইসিসি

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৯৮ বার দেখা হয়েছে

দীর্ঘ সময় ধরে আইসিসির মেগা টুর্নামেন্টে শিরোপাখরায় ভুগছিল ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত সেই খরা কাটায়। এরপরই ভারতীয় দুই তারকা রোহিত ও বিরাট কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন। ফলে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে মাঠের বাইরে থাকবেন তারা। তবে আসন্ন দশম আসরের জন্য নতুন দায়িত্ব পেয়েছেন রোহিত।

আজ (মঙ্গলবার) মুম্বাইয়ে আইসিসি সংক্ষিপ্ত ফরম্যাটের সর্বোচ্চ এই প্রতিযোগিতার সূচি ঘোষণা করেছে। ওই সময় রোহিতকে ২০২৬ বিশ্বকাপের দূত পদে নিয়োগ দেওয়ার কথা জানায় আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রোহিত ক্যারিয়ার ছিল দারুণ। ভারতের জার্সিতে ৩২.০১ গড় এবং ১৪০.৮৯ স্ট্রাইকরেটে ৪২৩১ রান করেন ডানহাতি এই ওপেনার। ২০২৪ সালে রোহিতের অধীনে ভারত বিশ্বকাপ জিতেছে, এর আগে ২০০৭ বিশ্বকাপজয়ী দলেও তিনি খেলেছেন।

বিশ্বকাপের দূত হওয়ার প্রতিক্রিয়ায় রোহিত শর্মা বলছেন, ভারতে আবারও টুর্নামেন্ট ফেরা এবং নতুন ভূমিকায় (অ্যাম্বাসেডর) সহযোগী হতে পারা দারুণ বিষয়। আমি সকল ক্রিকেটারের মঙ্গল কামনা করি এবং আশা করি তারা স্মরণীয় সময় কাটাবে ও ভারতের অতিথেয়তা উপভোগ করবে।

আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। গ্রুপ ‘এ’তে লড়বে– ভারত,পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া, যুক্তরাষ্ট্র। এ ছাড়া গ্রুপ ‘বি’তে– অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওমান; গ্রুপ ‘সি’তে— বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল, ইতালি এবং গ্রুপ ‘ডি’তে— সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা, সংযুক্ত আরব আমিরাত পরস্পরের মোকাবিলা করবে।

আসরের প্রথম দিন (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ। উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ডস। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এবং তৃতীয় ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত লড়বে যুক্তরাষ্ট্রের সঙ্গে। পুরো টুর্নামেন্ট ভারতের ৫ এবং শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো হবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সুপার এইটে (২১ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ) উঠবে। সেখানে ৮ দল নিয়ে হবে দুটি গ্রুপ। সুপার এইটের গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালের (৪ ও ৫ মার্চ) যোগ্যতা অর্জন করবে। চার দলের লড়াইয়ে বিজয়ী দুই দল ফাইনালে লড়বে ৮ মার্চ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১লা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, দুপুর ২:১৮

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost