1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাজি ইউক্রেন

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১৭৭ বার দেখা হয়েছে

রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। এখন ছোট কিছু বিষয় সমাধান বাকি আছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মন্তব্য করেছেন, চুক্তি চূড়ান্ত হতে ‘আরও অনেক কাজ’ করতে হবে।

আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ড্রিসকোল। ওই বৈঠক চলার সময়ই ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দিলেন মার্কিন কর্মকর্তা।

মার্কিনিরা ইউক্রেনীয়দের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এ ব্যাপারে কিছু বলেনি। দেশটির জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম উমেরোভ মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “জেনেভায় আলোচিত চুক্তির মূল শর্তাবলির উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছেছি। আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের ওপর ভরসা রাখছি।”

চুক্তিটি সম্পন্ন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আহ্বানও জানিয়েছেন রুস্তেম। তিনি লিখেছেন, “ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির যুক্তরাষ্ট্রে একটি সফর আয়োজনের প্রত্যাশা করছে। যেখানে চূড়ান্ত ধাপগুলো সম্পন্ন করা হবে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চুক্তি সম্পন্ন করা যাবে।”

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলা চালায় রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে। যা যে কোনো উপায়ে বন্ধের চেষ্টা করছেন ট্রাম্প।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ৪ঠা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, সন্ধ্যা ৭:৫০

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost