1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

অপরাধের ধরন অনুযায়ী পৃথক মামলায় যুক্ত হচ্ছেন আসামিরা

  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ বার দেখা হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে সারাদেশে সংঘটিত গণহত্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সরকার সংশ্লিষ্ট হাই প্রোফাইল ব্যক্তিদের পৃথকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হচ্ছে। প্রথমে একটি মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৫ জনকে আসামি করা হলেও অপরাধের ধরন অনুযায়ী আসামি কমিয়ে মামলার সংখ্যা বাড়ানোর কথা ভাবছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এরই মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলা আলাদা করা হয়েছে।

এ তালিকায় আছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীদ ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ কয়েকজন আসামি। এছাড়া আছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন অর রশীদ।

প্রসিকিউশন সূত্র মতে, একটি মামলায় বহু সংখ্যক আসামি না করে পৃথক মামলায় জড়িত করা হলে মামলার গতি বাড়বে। এক্ষেত্রে অপরাধের ধরন অনুযায়ী মামলা আলাদা করা হবে। অর্থাৎ যে যে অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে; সেই মামলায় তাদের আসামি করা হবে। এভাবে অন্য অপরাধের সঙ্গে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের সেই মামলায় আসামি করা হবে।

এর মধ্যে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২ নভেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরেকটি মামলায় মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হয়েছে। এরপর ওবায়দুল কাদেরসহ সাতজনকে আসামি করা হয়েছে। এরই আলোকে মামলাটি সাত, ছয়, পাঁচ, তিন এবং দুজন করে আসামি হিসেবে তদন্ত শুরু হয়েছে। চলতি বছরের মধ্যে আরও বেশ কয়েকটি আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়তে পারে বলে প্রসিকিউশন সূত্র জাগো নিউজকে নিশ্চিত করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১লা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, দুপুর ২:০৬

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost