1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

প্রেমের বিয়ে, ২ মাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে

প্রেমের টানে ছুটে এসে বিয়ে করে স্বামীর সঙ্গে নতুন জীবনের স্বপ্ন বুনেছিলেন ২০ বছর বয়সী রাফিয়া আক্তার শম্পা। বিয়ের পর বগুড়ার একটি ভাড়া বাসায় দুই মাসের সংসার, মোটামুটি ভালোই চলছিল। কিন্তু হঠাৎই সেই সংসারে নেমে এলো অন্ধকার।

রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহরের কৈপাড়া বকুলতলা এলাকার একটি বাসা থেকে রাফিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যা সন্দেহে তার স্বামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাফিয়া কাহালু উপজেলার শামন্তাহার পোড়াপাড়া এলাকার আনারুল ইসলামের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির।

অন্যদিকে, হত্যার অভিযোগে রাফিয়ার স্বামী রিয়াজুল জান্নাত নাফিসকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাঘবাড়ি এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এতে রাফিয়া গুরুতর আহত হন। কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা রিয়াজুলকে আটক করে পুলিশে খবর দেন। নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগেও স্বামীকে দায়ী করা হয়।

নিহত রাফিয়ার মা সাবিনা আক্তার বলেন, দুই মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে তার মেয়ে বিয়ে করে ওই ভাড়া বাসায় সংসার করছিল। তিনি জানান, সন্ধ্যায় রাফিয়া তাকে ফোন করে বলে “মা বাঁচাও, আমাকে মেরে ফেলছে”। কিন্তু দ্রুত ছুটে এসে দেখেন, মেয়েকে গলায় ফাঁস দিয়ে জানালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, রিয়াজুল প্রায়ই টাকার জন্য রাফিয়াকে নির্যাতন করত। কয়েক দফা টাকা দেওয়ার পরও নির্যাতন কমেনি। তার দাবি, রাফিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং হত্যাকাণ্ডে জড়িত রিয়াজুলের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।

রাফিয়ার চাচা ইলান আলী বলেন, ঘটনার প্রায় ২০ মিনিট আগে রাফিয়া তার বাবাকে ফোন করে জানায়, স্বামী তাকে হত্যার চেষ্টা করছে। পরিবার ঘটনাস্থলে পৌঁছে রাফিয়ার নিথর দেহ দেখতে পায়। পরে এলাকাবাসী রিয়াজুলকে আটকে রেখে পুলিশে খবর দেন।

বগুড়া সদর থানার ওসি মো. হাসান বাসির বলেন, এটি হত্যা না আত্মহত্যা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। স্বামী রিয়াজুলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ১লা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, দুপুর ২:৩০

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost