1. news@sheskhobor.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. sheskhobor@gmail.com : sheskhobor :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় কার্যকরের দাবিতে গাজীপুরে জামায়াতের সমাবেশ ও মিছিল কৃষি ও বনায়নে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে গাকৃবির অভিষেক স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য আয়োজনে বারিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন মহান স্বাধীনতা দিবসে ব্রিতে দিনব্যাপী কর্মসূচি গাজীপুরে জামায়াতের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে বৈশ্বিক সম্মেলনে ডা জুবাইদা রহমানের ভাষণ ঢাকাস্থ কুড়িগ্রাম উন্নয়ন ফোরামের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৭০ লাখ নির্মাণ শ্রমিকের ঈদ বোনাস ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন বিএমটিটিআই-তে কবি মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন

বক্স অফিসে কত আয় করল ‘মাস্তি ৪’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার দেখা হয়েছে

বলিউডের কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’র নতুন কিস্তি ‘মাস্তি ৪’ মুক্তির পর বক্স অফিসে তেমন সাফল্য নিয়ে আসতে পারেনি। উইকএন্ডে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও, সিনেমাটির আয় হতাশ করেছে প্রযোজকদের। ভিভেক ওবেরয়, রিতেশ দেশমুখ ও আফতাব শিবদাসানি অভিনীত এই কমেডি ছবিটি প্রত্যাশিত গতি অর্জন করতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার মুক্তির দিনে ছবিটি মাত্র ২.২৫ কোটি টাকার আয় দিয়ে সূচনা করেছিল। এরপর প্রত্যাশা ছিল, অন্তত শনিবারে আয় বেড়ে ৩ কোটি টাকা এবং রবিবারে ৪ কোটি টাকা ছাড়াবে, যা ছবিটিকে বক্স অফিসে এক সপ্তাহের বেশি টিকে থাকার সুযোগ দিত। কিন্তু শনিবারেও ছবিটির আয়ে খুব সামান্যই বৃদ্ধি দেখা যায়।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শনিবারে ‘মাস্তি ৪’ মাত্র ২.৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে। এই হতাশাজনক ধারা ইঙ্গিত দেয় যে, রবিবার ছবিটি সর্বোচ্চ ২.৫০ কোটি টাকা আয় করতে পারে।

এর ফলস্বরূপ, সিনেমাটির উদ্বোধনী উইকএন্ডের মোট আয় ৭ কোটি টাকার নিচেই থাকবে বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্চাইজির আগের কিস্তি ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল, যদিও তার উইকএন্ড কালেকশন ছিল ৮.২০ কোটি টাকা।

সেক্ষেত্রে ‘মাস্তি ৪’-এর কায়ে দেখা যাচ্ছে, এটি আগের কিস্তির চেয়েও পিছিয়ে থাকবে। এখন পর্যন্ত রিতেশ দেশমুখ, ভিভেক ওবেরয় এবং আফতাব শিবদাসানি অভিনীত এই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে মাত্র ৪.৬০ কোটি টাকা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

আজকের দিনপঞ্জি

  • আজ মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ ইং
  • ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
  • ৩রা জ্বিলকদ, ১৪৪৭ হিজরী
  • এখন সময়, বিকাল ৩:২৯

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© ২০২৬ শেষ খবর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design by Raytahost